1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ :
ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’ ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল নোয়াখালীতে সরকারি গাছ কাটার ঘটনায় আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব
সংবাদ শিরোনাম:

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২৯ বার ভিউ

রাজধানীতে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অতিথি ও অপচয় রোধে নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা উচিত।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে-শাদীতে ব্যাপক অপচয় হচ্ছে। গায়ে হলুদসহ নানা আয়োজনে অপ্রয়োজনীয় জাঁকজমক ও নাচ-গানের জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়। এসব অনুষ্ঠানে পরিবেশিত খাবারেরও বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, অতীতে একটি ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ ছিল, যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর আরোপের বিধান ছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রস্তাব করেন, ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা হোক।

বিএনপির এই সংসদ সদস্যের দাবি, বিয়ে-শাদীতে অপ্রয়োজনীয় জাঁকজমক ও অপচয় কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপও কমবে। তার ভাষ্য, এসব অপচয় বন্ধ করা সম্ভব হলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com