1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’ ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল নোয়াখালীতে সরকারি গাছ কাটার ঘটনায় আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন
সংবাদ শিরোনাম:

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী ও প্রেমিকাসহ আটক ৩

  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯২ বার ভিউ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল?
আটকরা হলেন- ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মারিয়া ও শ্যালক শিপু।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ।

বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুই জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসক।

ওসমান হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত ও এর মালিককে আটক করেছে পুলিশ। এ ছাড়া গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com