ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ লক্ষ্যে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে তাদের।
ইতোমধ্যে সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে এবং বাফুফে সভাপতির সঙ্গে বৈঠক করেছে। তবে ৩ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপে লাল-সবুজদের ব্যস্ততা থাকায় বাফুফে এখনো ম্যাচটি আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
Leave a Reply