1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ :
ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’ ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল নোয়াখালীতে সরকারি গাছ কাটার ঘটনায় আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব
সংবাদ শিরোনাম:

সৌদিতে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৩৭ বার ভিউ

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আবদুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নর ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নিহত আবদুল্লাহ আল মামুনের বাবা শহীদ সওদাগর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে মামুন মিয়া গুরুতর আহত হয়। এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মামুনের মামাতো ভাই শাওন মোড়ল জানান, আমার ভাই মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এক ছেলে সন্তানের জনক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com