1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
গোপালপুরে রহস্যজনকভাবে ৭ জন অচেতন, পরদিন রাতে বাড়িতে দু/র্ধ/র্ষ চুরি | মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’ ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
সংবাদ শিরোনাম:

যুবদল নেতার চাঁদাবাজির শিকার মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম।

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার ভিউ

বিনা পারিশ্রমিকে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করে অনন্য নজির গড়া প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম এবার পড়েছেন চাঁদাবাজ চক্রের কবলে। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় তার প্রতিষ্ঠিত হাসপাতালে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

জানা যায়, শল্যচিকিৎসক ও ইউরোলজিস্ট ডা. কামরুল ইসলাম ঢাকার শ্যামলীতে প্রতিষ্ঠা করেছেন ‘সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি)’ হাসপাতাল।

গত প্রায় ১৯ বছর ধরে তিনি বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করে আসছেন। তার অস্ত্রোপচারের সাফল্যের হার ৯৫ শতাংশেরও বেশি। মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

অভিযোগ অনুযায়ী, শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে একটি চক্র গত এক বছর ধরে হাসপাতালটিতে চাঁদা দাবি করে আসছে। কখনো সরাসরি হুমকি, আবার কখনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

ডা. কামরুল ইসলাম জানান, গত বছরের জুলাই-আগস্টের পর থেকে চক্রটির তৎপরতা বেড়ে যায়। বিষয়টি নিয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে, গণমাধ্যমের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মরত একজনকে ধমক দিচ্ছেন এবং আতঙ্ক সৃষ্টি করছেন। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি মঈন উদ্দিন মঈন।

অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের খাবার সরবরাহ সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। টেন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে চক্রটি নিয়মিত চাপ সৃষ্টি ও চাঁদা দাবি শুরু করে বলে অভিযোগ রয়েছে।

ডা. কামরুল ইসলামের দাবি, বিষয়টি নিয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছেও অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর সমাধান মেলেনি।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, শুক্রবার (১০ এপ্রিল) উভয় পক্ষকে নিয়ে থানায় একটি সমঝোতা বৈঠক হয়েছে। তবে পুলিশের কাছে সরাসরি চাঁদাবাজির অভিযোগ না এসে এক স্টাফকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে দাবি করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com