1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গোপালপুরে রহস্যজনকভাবে ৭ জন অচেতন, পরদিন রাতে বাড়িতে দু/র্ধ/র্ষ চুরি | মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সংবাদ শিরোনাম:

সবজিতে বাঁচানো টাকা যাচ্ছে চাল-তেলে

  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৯২ বার ভিউ

শুক্রবার রাজধানীর মিরপুর, পীরেরবাগ আর কারওয়ান বাজারে দেখা গেছে, খুচরা ও পাইকারিতে মিনিকেট চালের দাম গত ১০ দিনে কেজিতে ১/২ টাকা করে বেড়েছে। একইভাবে বেড়েছে স্বর্ণা ও বিআর-২৮ চালের দামও। অবশ্য নতুন আসা পাইজাম, মিনিকেট ও স্বর্ণা চালের দাম কেজিতে ১/২ টাকা কম পাওয়া যাচ্ছে।

পীরেরবাগে খুচরা দোকান মায়ের দোয়া স্টোরের বিক্রেতা ফেরদৌস মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিনিকেটের দাম কেন যে বাড়ল বুঝতে পারলাম না। অবশ্য এবার ধানের দাম অন্যবারের চেয়ে বেশি যাচ্ছে। পুরান ধানের দামও বেশি, নতুন যে আমন এসেছে তার দামও কিছুটা বেশি বলে জানতে পেরেছি।”

তিনি জানান, রশিদের মিনিকেট চালের বস্তা (৫০ কেজি) ২৬৫০ টাকা থেকে বেড়ে এখন ২৭৫০ টাকা হয়েছে। গুটি স্বর্ণা ২১৫০ টাকা থেকে বেড়ে ২২৫০ টাকা হয়েছে। নতুন আমন ধানের পাইজাম বিক্রি হচ্ছে ২৩৫০ টাকা, পুরান পাইজাম চাল ২৪৫০ টাকা।

“সবকিছু মিলিয়ে চালের দাম এখন বাড়তি। সিদ্ধ কাটারি বিক্রি হচ্ছে বস্তা ২৬০০ টাকায়, নাজিরশাইল প্রতিবস্তা এখন ২৭২০ টাকা,” বলেন ফেরদৌস।

কারওয়ান বাজারের রনি রাইস এজেন্সিতে মিনিকেট প্রতি বস্তা ২৬৫০, নাজির ২৭০০, বিআর আঠাশ ২৪০০, পাইজাম ২৩৫০, গুটি স্বর্ণা ২২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এখানকার বিক্রেতা মনিরুল ইসলাম জানান, গত ১০ দিন ধরেই চালের দাম বস্তায় ৫০ থেকে ৭০ টাকা বাড়তি। কেনা দাম বেশি পড়ায় খুচরায়ও দাম বেড়েছে।

এদিকে গত ১০ দিনে বোতলজাত সয়াবিন তেলের দাম কেজিতে অন্তত পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে বলে কারওয়ান বাজারের দোকানিরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com