1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গোপালপুরে রহস্যজনকভাবে ৭ জন অচেতন, পরদিন রাতে বাড়িতে দু/র্ধ/র্ষ চুরি | মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সংবাদ শিরোনাম:

মেডিকেল বোর্ডের সর্বশেষ আপডেট অনুযায়ী ওসামন হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক :

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সার্বিক শারীরিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

শনিবার বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানান। ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবালের পাঠানো বার্তায় বলা হয়, বিভিন্ন বিভাগের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।

মেডিকেল বোর্ড জানায়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর অপারেশন-পরবর্তী নিবিড় চিকিৎসার জন্য ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে, তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাঁর ফুসফুসেও গুরুতর আঘাত রয়েছে, যার ফলে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হচ্ছে।

বোর্ডের তথ্যে আরও বলা হয়, হাদির কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরে এসেছে। শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের যে জটিলতা দেখা দিয়েছিল, সেটিও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

তবে তার রক্তচাপ ও হৃদস্পন্দন এখনও অস্থিতিশীল রয়েছে। এসব বিবেচনায় মেডিকেল বোর্ড তার বর্তমান শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত আশঙ্কাজনক’ হিসেবে উল্লেখ করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com