1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গোপালপুরে রহস্যজনকভাবে ৭ জন অচেতন, পরদিন রাতে বাড়িতে দু/র্ধ/র্ষ চুরি | মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সংবাদ শিরোনাম:

রাজধানীতে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩১ বার ভিউ

বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে গেছে। বেশির ভাগ কেন্দ্র থাকছে সিসি ক্যামেরার আওতায়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ আসনে একটানা ভোট গ্রহণ চলবে। দিন বাড়ার সাথে সাথে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও দুপুরের দিকে কেন্দ্রগুলো কানায় কানায় ভরে গেছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন। এদের মধ্যে বয়স্ক, তরুণ, নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণীর ভোটার দেখা যাচ্ছে।

ঢাকা-১৬ আসনের পল্লবী এমআই মডেল হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, ভোটকেন্দ্র কানায় কানায় ভর্তি। ভোট দিতে উপস্থিত হয়েছেন তরুণ-তরুনীসহ সকল বয়স ও শ্রেণীর ভোটাররা। বিশেষ করে কেন্দ্রটিতে বিপুল পরিমাণ নারী ভোটার দেখা গেছে। ভোটকেন্দ্রে বড় বড় লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের পালা অনুসারে ভোট দিচ্ছেন। কেন্দ্রের আশেপাশেও ভোটার স্লিপ সংগ্রহের জন্য বিপুল ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এই আসনের আরেকটি কেন্দ্র, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, পরিদর্শনকালে দেখা গেছে, ভোটাররা আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি পেরিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন। ভোটাররা মোবাইল ও অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র সঙ্গে নিয়ে যাচ্ছেন কিনা তাও তল্লাশি করা হচ্ছে। এছাড়া ভোটাররা নিজ নিজ ভোটার স্লিপ এনেছেন কিনা তা স্বেচ্ছাসেবকরা নিশ্চিত করছেন। পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com