1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গোপালপুরে রহস্যজনকভাবে ৭ জন অচেতন, পরদিন রাতে বাড়িতে দু/র্ধ/র্ষ চুরি | মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সংবাদ শিরোনাম:

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১০ বার ভিউ

রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল হকের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাসায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

নাজমুলের ভগ্নিপতি আশরাফ উদ্দিন জানান, রাতে গ্রিন রোডে বোনের বাসা থেকে মোটরসাইকেলে করে উত্তরখানের বাসায় ফিরছিলেন নাজমুল। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com