1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গোপালপুরে রহস্যজনকভাবে ৭ জন অচেতন, পরদিন রাতে বাড়িতে দু/র্ধ/র্ষ চুরি | মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে বড় পদে চাকরি ফেলো বিড়াল ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সংবাদ শিরোনাম:

ঢাকায় পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৬৭ বার ভিউ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজীরা। রোববার সকাল ৬টার দিকে দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইটে ঢাকায় হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে পৌঁছান ৪১৯ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার এই যাত্রা। প্রথম দিনে আজ শনিবার ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজি। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

গত ১৭ এপ্রিল রাতে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে যায় ২১ মে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনে যান।

এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনোরূপ শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে সক্ষম হন।

এদিকে এবার পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত ৩৫ জন মৃত্যুবরণ করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com