1. imomhossain23@gmail.com : news24banglaonline :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ :
ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা নিবন্ধন ফিরে পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’ ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল নোয়াখালীতে সরকারি গাছ কাটার ঘটনায় আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব
সংবাদ শিরোনাম:

নোয়াখালীতে ছাত্রলীগ ঠেকাতে বিএনপি ও শিবিরের বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৮৬ বার ভিউ

নোয়াখালীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং ইউনিয়ন ছাত্রশিবির।

আজ শনিবার (৬ জুন) বিকেলে জেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এই বিক্ষোভ মিছিলগুলো অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ওই এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল সমাবেশ করে। এরই প্রতিবাদে এবং রাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে পরবর্তীতে বিএনপি ও ছাত্রশিবির পৃথক পৃথক সময়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নোয়ান্নই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাঁধেরহাট বাজারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক মো রায়হান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল করিম চৌধুরীর বাবু।

সমাবেশে বক্তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যেকোনো রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে, একই ঘটনার প্রতিবাদে মাঠে নামে ইসলামী ছাত্রশিবিরও। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে উপস্থিত ছিলেন, নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহবুবুর রহমান, ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি মোমিনুর রহমান। এ সময় শিবিরের নেতা-কর্মীরা বাঁধেরহাট বাজারে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা এবং এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না।

এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বাঁধেরহাট বাজার ও আশপাশের এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় ভাবে পুলিশ সতর্ক অবস্থানে ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com