1. imomhossain23@gmail.com : news24banglaonline :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

গুলশানে গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ০ বার ভিউ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা এরশাদ গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজার পরোয়ানা মূলে তাকে আটক করা হয়েছে।

এর আগে ২০ মে প্রতারণার অভিযোগে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় ঢাকার আদালত বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে একজন ব্যবসায়ী গুলশান থানায় মামলাটি করেছিলেন। সেই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com