1. imomhossain23@gmail.com : news24banglaonline :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার ভিউ

সাভারে কালাম মিয়া (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পরে ওই দোকানির মরদেহের মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় একটি মাঠ থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কালাম মিনা ফরিদপুর জেলার বোয়ালমারি থানার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, নিহত কালাম সাভারের মজিদপুর এলাকায় ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি দোকান ছিলেন। তিনি শনিবার রাতে দোকান বন্ধ করে আর বাসায় ফেরেনি। পরে স্থানীয়রা সকালে পাশের একটি মাঠ থেকে তার মরদেহ দেখতে পায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। রাতে কোনো এক সময় ওই দোকানিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com